চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কপিল উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বৈলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
গতকাল বিকেল চারটার দিকে মিছিলটি বৈলছড়ির প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর প্রতিবাদ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইউনুছ কামাল চৌধুরী। বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুন চক্রবর্তী, সহসভাপতি ছগির ইকবাল, যুবলীগ নেতা দীপেশ চক্রবর্তী, ঝন্টু কুমার দাশ প্রমুখ।
