বাংলা টিভির আশুলিয়া প্রতিনিধি আলমগীর হোসেন নীরবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে আশুলিয়া থানার সামনে এসব কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সাভার-আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
×
