চার জেলায় ৪ জনের মৃত্যুদণ্ড ৫ জনের যাবজ্জীবন

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১১:৩৬ পিএম

পাবনায় ধর্ষণের পর হত্যা মামলায় দুজনকে, খাগড়াছড়িতে বাবাকে হত্যার দায়ে ছেলেকে এবং কুষ্টিয়ার ভেড়ামারায় ইটভাটার নারীশ্রমিককে হত্যার অভিযোগে প্রতিবেশীকে মৃত্যুদ- দেওয়া হয়েছে। এছাড়া কুষ্টিয়ার দৌলতপুর থানায় করা মাদক পাচারের মামলায় তিনজন এবং মাদারীপুরে হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

পাবনা : এক নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় দুজনকে মৃত্যুদ-ের আদেশ দিয়েছে আদালত। মামলায় অন্য দুজনকে খালাস দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলো বাগেরহাটের মোল্লারহাট উপজেলার দাড়িয়াল গ্রামের মৃত আনোয়ার খানের ছেলে ইকবাল খান (৪৪) ও পাবনার সুজানগর উপজেলার নিয়োগীর বনগ্রামের নিজামউদ্দিনের ছেলে আজিমউদ্দিন (৪৫)।

মামলার এজাহার থেকে জানা গেছে, মোবাইলে প্রেমের সম্পর্কের সূত্র ধরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার রুবেল হোসেনের কাছে চলে যান রাজবাড়ীর কালুখালি উপজেলার জলিল সরদারের মেয়ে কাকলী খাতুন। পরে বাড়িতে ফিরিয়ে দেওয়ার কথা বলে তাকে নিয়ে যায় রুবেলের বন্ধু ইকবাল ও আজিম। ২০১২ সালের ৩ সেপ্টেম্বর কাকলীকে বাড়িতে ফিরিয়ে না দিয়ে সুজানগরে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করে তারা।

খাগড়াছড়ি : বাবাকে হত্যার দায়ে ছেলে এরফান আলীকে (২৯) মৃত্যুদ-ের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদ-ে দ-িত করা হয়। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এ রায় প্রদান করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি খাগড়াছড়ির রামগড়ে সদু কার্বারী পাড়ার বাগান টিলা এলাকায় নিজ ঘরে বাবা জসিমউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এরফান আলী।

কুষ্টিয়া : ভেড়ামার থানার ইটভাটায় শ্রমিক শাপলাকে (২২) হত্যায় প্রতিবেশী রবিউল ইসলাম ওরফে রবি ঘরামী (৬২) নামে একজনকে মৃত্যুদ- দিয়েছেন কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক তহিদুল ইসলাম। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় আসামি ভেড়ামারা উপজেলার বারোমাইল টিকটিকিপাড়া গ্রামের মৃত রেজন আলীর ছেলে রবিউল ইসলাম ওরফে রবি ঘরামীর উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে দেওয়া রায়ে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। ২০১৩ সালের ২১ এপ্রিল সন্ধ্যায় শ্রমিক শাপলা নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পরদিন দুপুর দেড়টায় পার্শ্ববর্তী লিচুবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

অন্যদিকে দৌলতপুর থানার মাদক পাচারের মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। গতকাল দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলো দৌলতপুরের আতারপাড়া গ্রামের চান্দু খাঁর ছেলে মোকা খাঁ, আহম্মেদ হাওলাদারের ছেলে জাকির হাওলাদার এবং আজিজুল ইসলামের ছেলে আবু সুফিয়ান ওরফে পাতলা। আদালতের সরকারি কৌঁসুলি বলেন, ২০১৭ সালের ৩০ জুলাই সন্ধ্যায় বিজিবির টহল দল সীমান্তে তাদের ধাওয়া দেয়। পরে ফেনসিডিল উদ্ধার ও তাদের আটক করে।

মাদারীপুর : সদর উপজেলার ছিলারচর এলাকায় টুটুল সরদার (২৪) হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। গতকাল দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ আদেশ দেন। আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। দ-প্রাপ্তরা হলো সদর উপজেলার ঝাউদি গ্রামের সালাম মোল্লার ছেলে আলামিন মোল্লা (২৩) এবং একই উপজেলার টুবিয়া গ্রামের সৈয়দ হাওলাদারের ছেলে আল-আমিন হাওলাদার (২৩)।

মামলার বিবরণে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ছিলারচর এলাকার আলতু সরদারের ছেলে টুটুল সরদারকে ২০১৩ সালের ১১ ডিসেম্বর ডেকে নিয়ে দুই আসামি হত্যা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত