নরসিংদীতে মেরি স্টোপস মেটারনিটি ক্লিনিক থেকে চুরি যাওয়ার ছয় দিন পর এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে নরসিংদী রেলওয়ে স্টেশনের সামনে থেকে নবজাতককে উদ্ধার করা হয়। এ ঘটনায় ইয়াসমিন আক্তার (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে নরসিংদী শহরের বীরপুর এলাকার বাসিন্দা।
নরসিংদী মডেল থানার পুলিশ জানায়, গত ১৩ নভেম্বর সন্ধ্যায় বোরকা পরিহিত এক নারী নবজাতককে কোলে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নবজাতকের নানি রহিমা বেগম নরসিংদী মডেল থানায় মামলা করেন।
