জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন ৭ ডিসেম্বর

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১১:৫৫ পিএম

জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মো. সাইফুর রহমান গতকাল বুধবার এ তথ্য জানান। এর আগে ১৯ নভেম্বর এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ ডিসেম্বরের ওই সম্মেলনে অতিথি হিসেবে সরকারের একাধিক মন্ত্রী ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক। সম্মেলনে সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ ছাড়া দেশের নিম্ন আদালতের বিভিন্ন পর্যায়ের বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তারা সম্মেলনে অংশ নেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত