নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উপস্থাপনের মাধ্যমে মাগুরায় গতকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের গণশুনানি হয়েছে।
সরকারি সেবা ও সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে উদ্ভূত সমস্যাদি শ্রবণ, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ গণশুনানি হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় যশোর ও মাগুরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ গণশুনানির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের (অনুসন্ধান) কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। মাগুরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্যা মোশারোফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, দুদকের খুলনা অঞ্চলের পরিচালক আবদুল গফফার, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর মো. মাহাফুজুর রহমান খান প্রমুখ।
