খাগড়াছড়ি আ.লীগের সম্মেলন রবিবার

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১২:০৯ এএম

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল হতে যাচ্ছে। আগামী রবিবার এ সম্মেলন হবে। সম্মেলনকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে খাগড়াছড়ি। সভাপতি-সম্পাদকের পদপ্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে খাগড়াছড়ি শহর। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল আলম চৌধুরী নওফেলসহ খাগড়াছড়িতে আসার কথা আটজন কেন্দ্রীয় নেতার। এ সম্মেলনে কর্মীবান্ধব নেতৃত্ব বাছাইয়ের এমন সুযোগ কাজে লাগাতে চান নেতাকর্মীরা। তবে সম্মেলনকে ঘিরে বর্তমান কমিটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে ইতিমধ্যে উঠেছে বেশকিছু অভিযোগ। এরপরও সম্মেলন উৎসবমুখর হবে বলে জানালেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চাইথো অং মারমা।

খাগড়াছড়ি স্টেডিয়ামে ত্রিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি শেষ করেছে সম্মেলন প্রস্তুতি কমিটি। সম্মেলনে যোগ দিতে আসা কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে প্রচার চলছে। ত্যাগী ও কর্মীবান্ধব নেতারা যেন আগামীর নেতৃত্বে আসে সেদিকে নজর কাউন্সিলরদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত