জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আগামীকাল শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারের সমন্বয়ক দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন। রায়হান রাইন বলেন, ‘তিন দফা দাবিতে শনিবার শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও গুণীজনদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হবে।’
×
