অপপ্রচারের প্রতিবাদ

নড়াইলে শিক্ষক সমিতির মানববন্ধন

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১০:০১ পিএম

নড়াইল জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমানের বিরুদ্ধে ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

নড়াইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন চলাকালে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ওহায়িদুজ্জামান ঠান্ডু, সাধারণ সম্পাদক ধ্রুব কুমার ভদ্র, সহসভাপতি নিমাই চন্দ্র পাল, সদর উপজেলা কমিটির পৃথক দুটি পক্ষের সভাপতি মো. হায়দার আলী ও মো. আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ম-ল, মো. ফরিদুল ইসলামসহ সমিতির সদস্যরা। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে নড়াইল প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে  সাধারণ সম্পাদক ধ্রুব কুমার ভদ্র বলেন, সম্প্রতি ফেইসবুক ও স্থানীয় একটি গণমাধ্যমে জেলা শিক্ষা অফিসারকে জড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির জন্য ‘টাকা ছাড়া কাজ করেন না শিক্ষা কর্মকর্তা’ এ ধরনের একটি সংবাদ প্রকাশিত হয়েছে। আমাদের জানা মতে, নড়াইল জেলা শিক্ষা অফিসার মো. ছায়েদুর রহমানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। ওই সংবাদে আমিসহ বিভিন্ন শিক্ষকের উদ্ধৃতি দিয়ে যে বক্তব্য প্রকাশিত হয়েছে তা সঠিক নয়, মনগড়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত