গোপালগঞ্জে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সুজন রায় (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১টার দিকে গোপালগঞ্জ-গুয়াধানা সড়কের গুয়াধানায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, নিহত সুজন রায় কোটালীপাড়ার ধারাবাশাইল গ্রামের। অন্যদিকে, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউপির পল্লীবিদ্যুৎ বাজার এলাকায় কোচের ধাক্কায় জালাল উদ্দীন (৬৫) নামে এক হোটেল ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। গত শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
×
