শিশু ধর্ষণের অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তার

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ০৯:৩৫ পিএম

সাতক্ষীরার কাশেমপুরে কলেজছাত্রের বিরুদ্ধে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শনিবার গভীর রাতে শহরের একটি ছাত্রাবাস থেকে শরিফুজ্জামান (২২) নামে ওই কলেজছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। ধর্ষণের শিকার শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শরিফুজ্জামান কলারোয়া উপজেলার রাজনগর গ্রামের শেখ ওহিদুজ্জামানের ছেলে। সে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।

সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ দেশ রূপান্তরকে জানান, শরিফুজ্জামানের ছাত্রাবাসের পাশেই একটি খোলা জায়গায় শিশুটি খেলা করছিল। এ সময় শিশুটিকে ফুসলিয়ে তার কক্ষে নিয়ে যায় শরিফুজ্জামান। একপর্যায়ে তাকে ধর্ষণ করে সে।

শিশুটি বাড়ি ফিরে গিয়ে তার পরিবারের সদস্যদের ঘটনাটি খুলে বলে। পরে ওই রাতেই শরিফুজ্জামানকে আসামি করে একটি মামলা করে শিশুটির বাবা-মা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত