চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল।
সভায় চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে যুবদলের সাবেক সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক হিসেবে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন খানের নাম ঘোষণা করা হয়। এছাড়া চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদকে পুনর্নির্বাচিত করা হয়।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, কেন্দ্রীয় বিএনপির সদস্য এস এম কামাল উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সলিম উল্লাহ সেলিম প্রমুখ।
