সাভারে সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ০৯:০৫ পিএম

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ এলাকার এ অভিযানে নেতৃত্ব দেন সওজ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যুগ্ম সচিব মাহবুবুর রহমান ফারুকী। এর আগে গত রবিবার গেণ্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযানটি শুরু হয়।

অভিযানে মহাসড়কের পাশে অবস্থিত একটি বহুতল ভবনের সামনের অংশ, বেশ কয়েকটি মার্কেট, পাইকারি কাঁচাবাজার, ফলের আড়ত, মাছের আড়ত, পৌরসভার যাত্রীছাউনি, বেসরকারি ক্লিনিকসহ সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এদিকে সরকারি জায়গা বাদ দিয়ে ব্যক্তিমালিকানাধীন জমির ওপর গড়ে ওঠা স্থাপনাসমূহও ভেঙে দেওয়ার অভিযোগ তুলেছে স্থানীয়রা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত