প্লাইউড কারখানায় অগ্নিদগ্ধ ৪ শ্রমিকের একজনের মৃত্যু

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১০:২৯ পিএম

কুষ্টিয়ায় উডল্যান্ড প্লাইউড কারখানায় অগ্নিদগ্ধ একজনের মৃত্যু হয়েছে। গত রবিবার দুপুরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিৎিসাধীন অবস্থায় চান্নু কুমার (১৮) নামে ওই শ্রমিকের মৃত্যু হয়। চান্নু কুমার সদর উপজেলার বারখাদা হাটের পাশের দাসপাড়া গ্রামের অমল কুমার দাসের ছেলে।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসরা জানিয়েছেন, গত শুক্রবার কুষ্টিয়া থেকে আসা অগ্নিদগ্ধ চার শ্রমিকের মধ্যে চান্নু মারা গেছে। অপর তিনজনের মধ্যে মেহেদী নামে এক রোগীর অবস্থা সংকটাপন্ন। রায়হান ও সাজেদুলের অবস্থার কোনো অবনতি হয়নি।

গত শুক্রবার ভোররাত সোয়া ৩টার সময় কুষ্টিয়া-ঈশ^রদী মহাসড়ক সংলগ্ন বারখাদা এলাকার উনল্যান্ড প্লাইউড কারখানায় অগ্নিকা-ে কর্মরত চার শ্রমিক দগ্ধ হন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আলী সাজ্জাদ বলেন, অগ্নিকা-টি ভয়াবহ ছিল যা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সাড়ে ৫ ঘণ্টা কাজ করতে হয়েছে। কারখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি জানান, শুনেছি আগুনটি লেগেছিল শর্টসার্কিট থেকে।

ঘটনার দিন কারখানার প্রশাসনিক কর্মকর্তা তুহিন জোয়ার্দার গণমাধ্যমকে বলেন, সামান্য ছোটখাটো একটা আগুন লাগার ঘটনায় চার শ্রমিকের গায়ে ছিটেফোঁটা আগুনের ফুলকি লেগে একটু ফোস্কার মতো আহত হয়েছে। তাদের আমরা হাসপাতালে পাঠিয়েছি। এটা নিছক একটা দুর্ঘটনা মাত্র।

শনিবার সরেজমিনে আহত শ্রমিকদের গ্রামের বাড়ি যুগিয়া বারখাদা হাটের পশ্চিম পাশে দাসপাড়া ও ম-লপাড়া এলাকার বাসিন্দা শ্রমিক চুন্নু, মেহেদী ও সাজেদুলের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বললে তারা জানান, যে মেশিনটায় বিস্ফোরণ ঘটে আগুন লেগেছিল সেই একই মেশিনে কয়েক দিন আগেও এ জাতীয় ঘটনা ঘটেছিল। ঘটনার দিন আগের সিফটের শ্রমিকরা ছুটি করার সময় নতুন যোগদানকারীদের সতর্ক করেছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত