কেরানীগঞ্জে তারানগর গণহত্যা দিবস পালিত

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১১:১২ পিএম

কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নে গণহত্যা দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে দিবসটি উপলক্ষে তারানগরের ভাওয়াল মনোহরি স্কুল মাঠে স্মরণসভা ও বুড়িগঙ্গা ৭১ নামে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

কেরানীগঞ্জ  উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর কমান্ডার মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, বুড়িগঙ্গা ৭১ প্রামাণ্যচিত্রের পরিচালক এনায়েত করিম বাবুল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল, তারানগর ইউনিয়ন চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক।

বুড়িগঙ্গা ৭১ প্রামাণ্যচিত্রের পরিচালক এনায়েত করিম বাবুল প্রামাণ্যচিত্রটির ব্যাপারে বলেন, মুক্তিযুদ্ধের সময় কেরানীগঞ্জবাসীর ত্যাগ ও ভূমিকা অনেক। কেরানীগঞ্জ থেকে মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম গেরিলা যুদ্ধ শুরু হয়। মোস্তফা মহসীন মন্টু ও নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর কেরানীগঞ্জ থেকে আক্রমন চালানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত