পিপলস লিজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় আবার বেড়েছে। কোম্পানিটিকে অষ্টম দফায় আরও ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দিয়েছে ডিএসই। গত ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের ঘোষণা করে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ৯৩২তম বোর্ড সভায় সেই স্থগিতাদেশই বর্ধিত করে গত ১৩ থেকে ২৭ আগস্ট করা হয়।
পরে কয়েক দফায় এই মেয়াদ বাড়িয়ে ২৫ নভেম্বর করা হয়। সর্বশেষ গতকাল অষ্টম দফায় ২৬ নভেম্বর থেকে আরও ১৫ দিন লেনদেন বন্ধ রাখার ঘোষণা দেয় ডিএসই।
