ঝালকাঠিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ০২:২৫ পিএম

ঝালকাঠিতে পুকুরের পানিতে ডুবে ফাহিম খলিফা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে জেলার রাজাপুর উপজেলার বাইপাস সংলগ্ন এলাকার খলিফা বাড়িতে এ ঘটনা ঘটে।

ফাহিম একই এলাকার আমলাম খলিফার একমাত্র ছেলে।

জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে ফাহিম বাড়ির অন্য ছেলেমেয়েদের সঙ্গে উঠানে খেলা করছিল। ফাহিমের মা সংসারের অন্য কাজে ব্যস্ত থাকায় ফাঁকে ফাহিম ঘরের পাশেই ঘাট বাঁধানো পুকুরে একটি বোতল নিয়ে গিয়ে পানি তুলতে গেলে পুকুরে পড়ে যায়। কিছু সময় পর ফাহিমের দাদা তাজুল খলিফা পুকুরে কাছে গেলে ফাহিমকে একটি পানির বোতলের সঙ্গে পুকুরে ভাসতে দেখে ঝাঁপিয়ে পড়ে ফাহিমকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফাহিমকে মৃত ঘোষণা করেন।

ফাহিমের দাদা তাজুল ইসলাম খলিফা বলেন, আমার এ ছেলের ঘরে একটিই নাতি। ওকে ছাড়া ওর মা এখন পাগলপ্রায়।

রাজাপুর থানার সেকেন্ড অফিসার এসআই শাহজাদা বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা সম্পর্কে আমাদেরকে কেউ অবহিত করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত