১২ বছরের ছেলেকে চাকরি দিল সফটওয়্যার কোম্পানি

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ০৩:৪৭ পিএম

সপ্তম শ্রেণির এক ছাত্রকে চাকরি দিয়েছে হায়দরাবাদের প্রতিষ্ঠিত সফটওয়্যার কোম্পানি মনটেনি স্মার্ট বিজনেস সলিউশন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ১২ বছরের ছেলেটির নাম সিদ্ধার্থ শ্রীবাস্তব পিল্লি। ডেটা সায়েন্টিস্ট হিসেবে সে কাজ করবে।

সোমবার সংবাদ সংস্থা এএনআইকে শ্রীবাস্তব বলে, ‘আমার বয়স ১২। মনটেনি স্মার্ট বিজনেস সলিউশন কোম্পানিতে ডেটা সায়েন্টিস্ট হিসেবে ডাক পেয়েছি। সফটওয়্যার কোম্পানিতে আমাকে যোগ দিতে অনুপ্রেরণা দিয়েছেন তন্ময় বকসি।’

ছোটবেলা থেকে বাবার হাত ধরেই সফটওয়্যারে আগ্রহ জন্মায় সিদ্ধার্থের। খুব অল্প বয়স থেকে কোডিংয়ের প্রতি ভালোবাসা জন্মেছিল। তাই আজ দক্ষতার নিরিখে বড়দেরও টেক্কা দিতে সফল হয়েছে সে।

সিদ্ধার্থ বলে, ‘এই বয়সে আমাকে যিনি এমন একটা চাকরি পেতে সাহায্য করেছেন, তিনি আমার বাবা। নানা আত্মজীবনী পড়তে বলতেন। আজ যা কিছু হতে পেরেছি, সব বাবার জন্যই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত