বোদা উপজেলা আ. লীগের সম্মেলন

সভাপতি-সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১১:০৬ পিএম

পঞ্চগড়ের বোদা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ফারুক আলম টবি পুনরায় নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

বোদা মহিলা কলেজ মাঠে গতকাল মঙ্গলবার এই সম্মেলন হয়। উদ্বোধনী বক্তব্যে রেলমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেন, তৃণমূলের জনগণই আওয়ামী লীগের শক্তি। এই শক্তিকে দুর্বল করে দিতে পারি না। তৃণমূল থেকে দলকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে এই সম্মেলন। ক্ষমতায় থাকলে অনেকে দলে ভিড়ে যায়। তখন দলের নিবেদিতপ্রাণ কর্মীরা অসহায় হয়ে পড়ে। তিনি বলেন, সবাই নেতা হতে চায়, কেউ কর্মী হতে চায় না। দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রহরীর মতো কাজ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত