শাহ আমানত বিমানবন্দরে প্রবাসী যাত্রী লাঞ্ছিত

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১১:৪০ পিএম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসী যাত্রীকে লাঞ্ছিত করেছে কয়েকজন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে শািস্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এপিবিএন কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে শেয়ার করা ৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একজন যাত্রীকে কয়েকজন এপিবিএন সদস্য ঘিরে আছে। এদের একজনের সঙ্গে ওই যাত্রীর বাগ্‌বিতণ্ডা চলছে। একপর্যায়ে এপিবিএনের এক সদস্যকে ওই যাত্রীর গায়ে হাত তুলতে দেখা যায়। গত ২৪ নভেম্বর এ ঘটনা ঘটে বলে ফেইসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে। জানতে চাইলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বরত এপিবিএনের এএসপি হুমায়ুন কবির দেশ রূপান্তরকে বলেন, জড়িতদের শনাক্ত করাসহ পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যাত্রীকে লাঞ্ছিত করার বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শািস্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত