ইস্টার্ন ব্যাংকের সাড়ে ১২ কোটি টাকা আত্মসাৎ: ম্যানেজারসহ গ্রেপ্তার ৩

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১০:২০ পিএম

চট্টগ্রামে ইস্টার্ন ব্যাংকের দুইটি শাখা থেকে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ১২ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ব্যাংক কর্মকর্তাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার বিকেলে দুদকের তিনটি দল নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইস্টার্ন ব্যাংকের চান্দগাঁও শাখার প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার সামিউল সাহেদ চৌধুরী, ব্যবসায়ী মাহমুদুল হাসান ও আব্দুল মাবুদ।

দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপপরিচালক লুৎফুল কবির চন্দন বলেন, ইস্টার্ন ব্যাংকের ১২ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ৮ জনের মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত