নীলফামারী জেলা সদরের কাজীর হাটে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ৫ লাখ টাকা চুরি এবং ওই প্রতিষ্ঠান লাগোয়া বাড়ির একটি কক্ষে ব্র্যাককর্মী মহিদুল ইসলামকে (৪৫) হত্যার ঘটনায় দুটি মামলা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে নীলফামারী সদর থানায় ব্র্যাককমী© হত্যার ঘটনায় মামলা করেন তার ভগ্নিপতি আফজাল হোসেন আজাদ (৪৮)। নিহত মহিদুলের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণপুর গ্রামে। ব্র্যাক কাজীর হাট শাখায় কর্মসূচি সংগঠক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
অপর দিকে ৫ লাখ টাকা চুরির ঘটনায় মামলা করেন ব্যবসাপ্রতিষ্ঠান সোহাগ ট্রেডর্সের মালিক ইসাহাক আলী সোহাগ (৩৫)। দুই মামলায় আসামিরা অজ্ঞাতনামা।
পুলিশ জানায়, ‘কাজীর হাটের সার, ঢেউটিন, রড, সিমেন্টের ব্যবসাপ্রতিষ্ঠান সোহাগ ট্রেডার্সের মালিক এবং বিএডিসি ডিলার ইসাহাক আলী সোহাগ বিএডিসি থেকে সার উত্তোলনের জন্য ৫ লাখ টাকা প্রতিষ্ঠানের ক্যাশবাক্সে রেখে দুপুরে দোকান বন্ধ করে বাড়িতে যান। বিকেলে এসে দোকান খুলে ক্যাশবাক্স ভাঙা দেখতে পান। এরপর তিনি থানায় আসেন চুরির খবর দিতে।
দোকান থেকে টাকা চুরির খবর পেয়ে এলাকার লোকজন এসে দেখতে পান দোকান লাগোয়া বাড়ির তালাবদ্ধ একটি কক্ষ থেকে বারান্দায় রক্ত ভেসে আসছে। পরে জানালার ফাঁক দিয়ে মহিদুল ইসলামের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। রাতে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ইসাহাক আলী জানান, দোকান লাগোয়া আমাদের একটি বাড়ি আছে। সেই বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন ব্র্যাকের কমী© মহিদুল।
তিনি ধারণা করেন, হয়তো দুবৃ©ত্তরা বাসার ভেতরের দরজা দিয়ে দোকানে ঢzকে টাকা চুরি করেছে। বিষয়টি দেখে ফেলায় মহিদুলকে হত্যা করে পালিয়েছে দুবৃর্ত্তরা।
নীলফামারী সদর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ‘চুরির সময় দেখে ফেলায় মহিদুলকে দুবৃর্ত্তরা হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
