নওগাঁয় বিএনপির দু’পক্ষে সংঘর্ষ: আহত ৮

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১০:০০ পিএম

নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দু’পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় জেলা বিএনপির আট নেতাকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে মহাদেবপুর উপজেলার রোকেয়া কমিউনিটি সেন্টারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে মহাদেবপুর উপজেলার রোকেয়া  কমিউনিটি সেন্টারে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথিসহ বিএনপির নেতাকর্মীরা যেন সম্মেলনে যেতে না পারে সে জন্য প্রধান রাস্তায় বাধা সৃষ্টি করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জাতীয় নির্বাচনের বিএনপির দলীয় সংসদ সদস্য প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিক জনির লোকেরা। বাধার মুখে সম্মেলনের প্রধান অতিথিরা অন্য পথে উপস্থিত হন। সম্মেলন চলাকালে পারভেজ আরেফিন সিদ্দিক ও তার সমর্থকরা হামলা চালায়। এ সময় উভয় পক্ষে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে কমপক্ষে আটজন আহত হন। সংঘর্ষ চলাকালে ঘটনাস্থল থেকে পারভেজ আরেফিন জনিসহ চারজনকে আটক করে মহাদেবপুর থানা পুলিশ।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল দেশ রূপান্তরকে বলেন, সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে পারভেজ আরেফিন জনিসহ চারজনকে আটক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত