রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত বুধবার সকাল ৬টা থেকে গতকাল সকাল পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ এই অভিযান চালায় বলে সাংবাদিকদের জানান ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মফিজুর রহমান পলাশ। তিনি বলেন, ধৃতদের কাছ থেকে ১১ হাজার ৬৭৫ পিস ইয়াবা, ২৬০ গ্রাম হেরোইন, ২ কেজি ৭৮০ গ্রাম গাঁজা, ২০ বোতল ফেনসিডিল ও ৪০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
×
