সিদ্ধিরগঞ্জে মাঠ রক্ষার দাবিতে সড়ক অবরোধ

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১১:৪০ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল চিত্তরঞ্জন খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। মাঠের নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও গোদনাইল চৌধুরী বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় নারায়ণগঞ্জ-আদমজী শিমরাইল সড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখা হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকনের সভাপতিত্বে কর্মসূচিতে অংশ নেন নারায়ণগঞ্জ সিটির প্যানেল মেয়র মিনোয়ারা বেগম, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রহুল আমিন মোল্লা, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন, থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, যুবলীগ নেতা মহসিন ভূঁইয়া, জাতীয় দলের সাবেক ফুটবলার সুজন আহমেদ প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত