ডাকাতি মামলার আলমত হিসেবে জব্দ তিনটি ইজিবাইক বিক্রির ঘটনায় ঢাকার ধামরাই উপজেলার কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক একেএম ফজলুল হক ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টম্বর ধামরাই উপজেলার জালসা গ্রামে তিনটি বাড়িতে ডাকাতি হয়। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে রমজান আলী নামে এক স্কুলছাত্র নিহত হয়। তিনটি বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় ডাকাতরা। পরে ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ধামরাই থানায় একটি হত্যা ও ডাকাতি মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন পুলিশ পরিদর্শক একেএম ফজলুল হক। তার নেতৃত্বে পুলিশ বিভিন্ন এলাকা থেকে ছয় ডাকাতকে গ্রেপ্তার করে।
×
