সাভারের সুগন্ধা হাউজিংয়ে রাজউকের অভিযান, মালামাল জব্দ

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০৯:৪৯ পিএম

সাভারের আলমনগর এলাকার সুগন্ধা হাউজিং লিমিটেডে অভিযান চালিয়েছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত।

গত বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার। এ সময় হাউজিংয়ের মুল ফটক ভেঙে ফেলার পাশাপাশি অফিস থেকে মূল্যবান মালামাল জব্দ করা হয়।

জেসমিন আক্তার জানান, সুগন্ধা হাউজিং প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের মালিক আলম চাঁন রাজউকের অনুমোদন না নিয়ে হাউজিং কোম্পানি করে প্লট বিক্রি করছেন– এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। এ সময় মূল ফটকে লাগানো লোহার গেট খুলে ফেলা এবং অফিস থেকে মালামাল জব্দ করা হয়। আলম চাঁনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুমোদন না নিয়ে হাউজিং কোম্পানি পরিচালনার বিষয়ে জানতে আলম চাঁনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

অভিযানে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত