দেবীগঞ্জ উপজেলা আ.লীগ

গিয়াস সভাপতি হাসানাৎজামান সম্পাদক

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০৯:৫২ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলরদের গোপন ভোটে গিয়াসউদ্দিন চৌধুরী ২২২ ভোট পেয়ে সভাপতি ও ২৪৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাসানাৎজামান চৌধুরী।

৪২৩ জন কাউন্সিলরের মধ্যে ৪১৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। গত বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১১টায় রেলপথমন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম সুজন ফল ঘোষণা করেন। তিনি গোলাম রহমানকে জ্যেষ্ঠ সহসভাপতি, আবু বকর ছিদ্দিককে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসাদুজ্জামান আসাদকে দ্বিতীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত