তৃতীয় শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০৯:৫৭ পিএম

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সীতা রানী ধবলী (৯) নামে এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম ভেলাবাড়ী আদর্শপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সে ওই গ্রামের অতুল চন্দ্র রায়ের একমাত্র মেয়ে এবং স্থানীয় কুমড়ীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সীতা রানীকে বাড়িতে রেখে তার বাবা-মা চিকিৎসকের কাছে লালমনিরহাট সদরে যান। বিদ্যালয় ও প্রাইভেট পড়া শেষে বিকেলে বাড়ি ফিরে একাই ছিল সীতা। সন্ধ্যার পর তার চাচাতো বোন খুঁজতে এসে ঘরের ভেতর তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত