অসুস্থ ছাত্রের বদলে ক্লাসে রোবট!

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১০:১২ পিএম

ভবিষ্যতে শিক্ষার্থীরা অসুস্থ হলে তার পরিবর্তে ক্লাসে রোবট পাঠিয়ে পড়াশোনা করতে পারবে। জাপানি বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করছেন। তাদের মতে, ‘রোবটকে শিক্ষার্থীর পরিবর্তে ক্লাসে পাঠানো যেতে পারে। শিক্ষার্থীরা হাসপাতাল বা বাড়ি থেকে একটি ট্যাবলেটের সাহায্যে এটি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। রোবট ক্যামেরার মাধ্যমে ক্লাসরুমে বর্ণিত বিষয়গুলো ছাত্রের সঙ্গে লাইভ শেয়ার করবে। তারা নোট এবং লেকচার বুঝতে সক্ষম হবে।

বর্তমানে একে একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু করা হয়েছে। পরীক্ষাটি সফল হলে একে সারা দেশে প্রয়োগ করা হবে। প্রকল্পটি শুরু হচ্ছে টোকিও সীমান্তে অবস্থিত টোমোব হিগাসি বিশেষ সহায়তা স্কুলে। রোবটের নাম অরি। শিক্ষার্থীর অনুপস্থিতিতে অরিকে ডেস্কে রাখা হবে। এর দুটি হাত রয়েছে। কপালে একটি ক্যামেরা রয়েছে, যা ক্লাসের মধ্যে ঘটা ঘটনাগুলোকে স্টুডেন্টকে লাইভ দেখাবে। এটিকে একটি ট্যাবলেটের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়। এতে স্পিকার দেওয়া হয়েছে, যার সাহায্যে শিক্ষার্থী বাড়ি থেকে যা কিছু বলবে, সেটিকে ক্লাসে রোবট অডিও হিসেবে প্রকাশ করবে। বাড়িতে বসেই রোবটটির বিভিন্ন অংশ ভাঁজ করা যায়। ক্লাসে শিক্ষকের আলাপের ভিত্তিতে রোবটটি আবেগও প্রকাশ করতে পারে। এটি যখন কিছু পছন্দ করে তখন হাততালি দেয়। এমনকি হাতের ইশারা এবং হাই-হ্যালোও বলতে পারে।

১১ বছর বয়সী শিক্ষার্থী আশাহির মতে, একে ব্যবহার করা এবং বিভিন্ন দিকে ঘোরানো দারুণ মজাদার। আশাহি হাসপাতালে থাকাকালে এটি ব্যবহার করেছিল। স্কুল প্রশাসনও এমন পরিস্থিতিতে রিমোট স্টাডির অনুমতি দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত