ইরাকে চব্বিশ ঘণ্টায় নিহত ৪০ বিক্ষোভকারী

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১০:২১ পিএম

ইরাকে গত ১ অক্টোবর থেকে শুরু হয়েছে সরকারবিরোধী আন্দোলন। আন্দোলনটি সহিংস রূপ নিলে নিরাপত্তাবাহিনীর সদস্যদের ছোড়া গুলিতে ইতিমধ্যেই সাড়ে তিন শ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

গত বৃহস্পতিবার চব্বিশ ঘণ্টায় ইরাকের নাসিরিয়াহ, নাজাফ ও বাগদাদে অন্তত ৪০ বিক্ষোভকারী নিহত হয় পুলিশের গুলিতে। নাসিরিয়াহ শহরে মৃতের সংখ্যা ৩১। নিরাপত্তাবাহিনী গুলি ছুড়তে শুরু করলে অন্তত ২১৫ জন বিক্ষোভকারী আহত হন। বাগদাদের রাস্তায় পুলিশের সঙ্গে সংঘর্ষে চার বিক্ষোভকারী নিহত হয়।

নাজাফ শহরে ইরানের কনস্যুলেটে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনার ধারাবাহিকতায় ইরাকে গত বৃহস্পতিবার থেকে নতুন করে বিক্ষোভ দানা বেঁধে ওঠে। ওই ঘটনায় ইরানের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। তবে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ করতেই সত্যিকারের বিক্ষোভকারীদের বাইরের একদল ওই হামলা চালায়। এদিকে শিয়া নেতা মুক্তাদা আল সদর অবিলম্বে ইরাকের সরকারকে পদত্যাগ করে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত