যাত্রী ও নৌযানসহ স্থাপনার নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনসহ নৌ পুলিশ ও কোষ্টগার্ডের সাথে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল-ইসলাম।
শনিবার সাভার চামড়া শিল্প নগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, সম্প্রতি শ্রম প্রতিমন্ত্রীর সাথে নৌযান শ্রমিকদের সাথে অনুষ্ঠিত হওয়া বৈঠক থেকে নৌযান শ্রমিকদের সবকটি দাবি মেনে নেওয়া হয়। শুধু খোরাকি ভাতার বিষয়ে কিছু শ্রমিক খাদ্য দাবি করেছনে। আবার কিছু শ্রমিক ভাতা দাবি করায় মালিক পক্ষের সাথে কথা বলার জন্য শ্রম প্রতিমন্ত্রী সময় চেয়েছিলেন। কিন্তু কিছু শ্রমিক শুক্রবার রাত থেকে আবার ধর্মঘট শুরু করেছেন।
শনিবার বিকেেল রাজধানীর শ্রম ভবনে নৌযান শ্রমিকদের সাথে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে জানিয়ে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান আশা প্রকাশ করেন, বৈঠক থেকে ধর্মঘট পালনকারী নৌযান শ্রমিকরো সার্বিক বিষয় বুঝতে পারবেন এবং ধর্মঘট থেকে তারা বেরিয়ে আসবেন।
