নীলফামারী জেলা শ্রমিক দল: ন্যানো সভাপতি জামিয়ার সম্পাদক

আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ০৭:৪৬ পিএম

জাতীয়তাবাদী শ্রমিক দল নীলফামারী জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে জেলা শহরের পৌরমার্কেটস্থ জেলা শ্রমিক দল কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব জহুরুল আলম। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর সরকার।

সংগঠনের নীলফামারী জেলা শাখার আহ্বায়ক আবদুর রহমান প্রধানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম ফকু এবং জসিম উদ্দিন।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দুপুরে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের কণ্ঠভোটে শফিকুল ইসলাম ন্যানোকে সভাপতি, মজনু মিয়াকে জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং জামিয়ার রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্যের দ্বিবার্ষিক জেলা কমিটি ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জামিয়ার রহমান বলেন, ২০০১ সালে সর্বশেষ জাতীয়তাবাদী শ্রমিক দল নীলফামারী জেলা শাখার সম্মেলন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত