কৃষকদের ধান কিনতে লটারি

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১০:২৭ পিএম

দিনাজপুরের হাকিমপুর হিলিতে চলতি আমন মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারি খাদ্যগুদামে ধান ক্রয়ের লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে উপজেলার ৮৯২ জন কৃষককে নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রত্যেক কৃষক ১ টন করে ধান দিতে পারবেন।

গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদের হলরুমে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক। চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ৮৯২ টন ধান সংগ্রহ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত