ঝিনাইদহে বিপুল মাদকদ্রব্য ধ্বংস

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১১:২৫ পিএম

মহেশপুর সীমান্তে বিভিন্ন সময় জব্দ হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুরের খালিশপুর ৫৮-বিজিবি সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় মাদকবিরোধী আলোচনা সভায় যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোহা. আমিরুল ইসলাম, বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত