আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১১:২৯ পিএম

আক্কেলপুরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য হাবু ওরফে বাবুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার রায়কালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আক্কেলপুর থানার ওসি আবু ওবায়েদ বলেন, রায়কালী গ্রামের বাবুর বিরুদ্ধে জয়পুরহাট, আক্কেলপুর, বগুড়ার দুপচাঁচিয়া, দিনাজপুরের ঘোড়াঘাটসহ বিভিন্ন থানায় ১৩টি চুরি-ডাকাতির মামলা রয়েছে।

ওসি আরও বলেন, বাবু স্ত্রী বিউটিকে নিয়ে বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত অটোভ্যান ভাড়া করে সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় নির্জন স্থানে নিয়ে চালককে মারধর, ভয়ভীতি এবং হত্যার হুমকি দিয়ে অটোভ্যান ছিনতাই করত। চুরি, ডাকাতি ও ছিনতাই কাজে স্বামীকে সহযোগিতা করত বিউটি। তার নামেও বিভিন্ন থানায় একাধিক মামলা আদালতে বিচারাধীন। বর্তমানে সে জামিনে আছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত