সব ধরনের তালিকাচ্যুত ও অতালিকাভুক্ত সিকিউরিটিজের লেনদেনের জন্য অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) বা বিকল্প লেনদেন ব্যবস্থা চালুর জন্য এ সংক্রান্ত খসড়া বিধিমালার অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল কমিশনের নিয়মিত সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড) বিধিমালা, ২০১৯ কিছু সংশোধন সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে।
এই বিধিমালার চ‚ড়ান্ত অনুমোদন হলে অতালিকাভুক্ত যেকোনো কোম্পানির শেয়ার, যেকোনো ধরনের বন্ড, ডিবেঞ্চার, সুকুক, বেমেয়াদি (ওপেন এন্ড) মিউচুয়াল ফান্ড, অল্টানেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডসহ যেকোনো অতালিকাভুক্ত সিকিউরিটিজ অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে লেনদেন করতে পারবে। একই সঙ্গে সব ধরনের তালিকাচ্যুত সিকিউরিটিজ এটিবিতে লেনদেনের জন্য অন্তভু©ক্ত হতে পারবে। বিদ্যমান ওভার দি কাউন্টার মার্কেটের (ওটিসি) তালিকাচ্যুত কোম্পানিও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই মার্কেটে লেনদেনের সুযোগ পাবে। এই বোর্ডে শুধুমাত্র অজড় (ডিম্যাটেরিয়ালাইজড) শেয়ার লেনদেন হতে পারবে।
