শেকৃবিতে সফল গবেষণা

মাছের বিস্কুট ও চানাচুর উদ্ভাবন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১০:০৯ পিএম

পাঙ্গাশ ও সিলভার কার্প মাছ থেকে এবার পুষ্টিকর প্রোটিন সমৃদ্ধ বিস্কুট ও চানাচুরের উদ্ভাবন করেছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ফিশারিজ, অ্যাকোয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের একদল গবেষক। গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়টির সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

শেকৃবির ফিশারিজ, অ্যাকোয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের অর্থায়নে কয়েক মাস যাবৎ গবেষণা করে বাংলাদেশে এই প্রথম পাঙ্গাশ ও সিলভার কার্প মাছের যথাক্রমে ঝঅট ঋরংয ইরংপঁরঃ-১ ্ ঝঅট ঋরংয ঈযধহধপঁৎ-১ এবং ঝঅট ঋরংয ইরংপঁরঃ-২ ্ ঝঅট ঋরংয ঈযধহধপঁৎ-২ নামের বিস্কুট ও চানাচুর উদ্ভাবন করতে সক্ষম হন তারা।

গবেষকরা জানান, বর্তমানে বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংস¤পন্ন, প্রতি বছর লক্ষ্যমাত্রা হতে অনেকটা অতিরিক্ত মাছ উৎপাদিত হচ্ছে। অন্যদিকে পাঙ্গাশ ও সিলভার কার্প মাছ দুটি উৎপাদনের হার বেশি হলেও ভোক্তাদের চাহিদা ও বাজারদর দিন দিন কমতে থাকায় চাষিরা পাঙ্গাশ ও সিলভার কার্প মাছ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। প্রাথমিকভাবে গবেষণায় দেখা গেছে, মাছের বিস্কুট ও চানাচুরে প্রায় ৪০-৫০ শতাংশ আমিষ, ২০-৩০ শতাংশ চর্বি, ২০-২৫ শতাংশ শর্করা, ১০-১৫ শতাংশ মিনারেল এবং ১০-১২ শতাংশ ফাইবার বিদ্যামান। অনুষদটির ডিন প্রফেসর ড. কাজী আহসান হাবীবের সার্বিক তত্ত্বাবধানে গবেষণা কার্যক্রমটি পরিচালনা করেন ফিশারিজ অ্যান্ড পোস্ট হার্ভেস্ট টেকনোলজি বিভাগের প্রভাষক মো. মাসুদ রানা, অ্যাকোয়াকালচার বিভাগের চেয়ারম্যান ড. এ. এম. সাহাবউদ্দিন ও ফিশারিজ অ্যান্ড পোস্ট হার্ভেস্ট টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো.  মহিব্দুল্লাহ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত