ওজন কমায় পেঁপে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১০:৫৫ পিএম

সহজপাচ্য ও উপকারী ফল হিসেবে পেঁপের জুড়ি মেলা ভার। কঁাচা ও পাকা দুভাবেই পেঁপে খাওয়া যায়।  পেঁপে আবার ওজন কমাতেও সহায়তা করে। কীভাবে ওজন কমায় জানালেন ফারাহ বিলকিস

পেঁপে অনেকের প্রিয় ফল। সারা বছর পাওয়া যায়। দামেও সস্তা। হজমশক্তি বৃদ্ধি করতে সাহায্য না করলেও ত্বক মসৃণ করে। পেঁপেতে থাকা ম্যাজিক্যাল এনজাইম পেপেইন দেহের নানা উপকার করে। পেঁপেতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এ ছাড়াও উচ্চ ক্যালরিযুক্ত ফাইবার থাকায় খেলে অনেকক্ষণ ক্ষুধা লাগে না। এ ছাড়া পেঁপে ওজন কমাতে সহায়তা করতে পারে। পেঁপে কীভাবে ওজন কমায় জেনে নিন।
ওজন কমানোর পাশাপাশি, এটি স্বাস্থ্যকর খাবারও বটে। পেঁপের ডায়েট সব খাবারের সঙ্গে যায় না। পেঁপের ডায়েট করার আগে পুষ্টিবিদের মতামত নেওয়া ভালো। পেঁপে মেদ কমায় এবং ডিটক্সিকেশনে সহায়তা করে। পেঁপের ডায়েটে থাকার সময় একজনকে প্রধানত দুটি দিন পেঁপে খেতে হয়। পেঁপে ডায়েটে থাকার কারণে আপনার ডায়রিয়া হতে পারে। তবে ভয়ের কিছু নেই। এই ডায়েটটি সপ্তাহে দুই থেকে তিন দিন নিয়মিত দু-তিন মাস ধরে অনুসরণ করতে হবে।
পেঁপে ডায়েট কীভাবে অনুসরণ করবেন
ব্রেকফাস্ট : কোনো ডায়েট শুরু করার আগে আদর্শভাবে দিনের প্রথম খাবার থেকেই শুরু করা উচিত। এক গ্লাস পাতলা বাদামের দুধ বা ওটমিলের পানি রাখুন, যা আপনাকে দিনের জন্য প্রয়োজনীয় পরিমাণে ফাইবার দেবে। ৩০ মিনিটের বিরতি নিন, এরপর একটি পেঁপের সালাদ খান। এটি দিন শুরু করার জন্য পুষ্টিকর এবং স্বাস্থ্যকর উপায়। প্রথম ও দ্বিতীয় দিনের জন্য এই প্রাতরাশের রুটিনটি অনুসরণ করবেন।
লাঞ্চ : প্রথম দিন, টমেটো, পালংশাক, জলপাই, রসুনের সঙ্গে কিছুটা লবণ এবং লেবুযুক্ত শস্যের সালাদ খান। এটি আপনি ভাতের সঙ্গেও খেতে পারেন। এরপর এক গ্লাস পাকা পেঁপের রস খান। দ্বিতীয় দিন, পালংশাকের সঙ্গে বেগুনের মতো কিছু বেকড শাকসবজি ও এক গ্লাস পাকা পেঁপের রস পান করুন।
বিকেলের নাশতা : মাঝারি আকারের পেঁপের অর্ধেক এবং একটি আনারসেরঅর্ধেক একসঙ্গে মিশ্রণ তৈরি করুন। নাশতা হিসেবে এই স্মুদি পান করুন। এটি আপনাকে দীর্ঘ সময় ক্ষুধামুক্ত রাখবে।
ডিনার : এক বাটি সবজির সালাদ খান। এটি লেবুর রস, সেলারি এবং পেঁয়াজ দিয়ে তৈরি করুন। এর সঙ্গে এক বাটি পাকা পেঁপেও রাখুন, যা আপনার মিষ্টির অভাব পূরণ করবে। দ্বিতীয় দিন হালকা ডিনার হিসেবে বড় এক বাটি পেঁপের সালাদ খান।
পেঁপের বীজ
অবাক করলেও সত্য, পেঁপের বীজও ওজন কমাতে সহায়তা করতে পারে। কেবল তা নয়, এই ছোট কালো বীজের আরও অনেক গুণ রয়েছে, যা শরীর থেকে টক্সিন নির্মূল করে। কেউ যদি লিভার সিরোসিসের সমস্যায় ভোগেন, তার যকৃৎকে রক্ষা করবে। কিডনির সমস্যায় ভুগলে কিডনি ভালো থাকবে। সবচেয়ে বড় কথা, পেঁপের বীজের মধ্যে শরীরের মেদ দূর করার ক্ষমতা রয়েছে। বড়ি হিসেবে বা পেস্ট আকারে আট থেকে দশটি পেঁপের বীজ খেতে পারেন। তবে এটি সকালে খাওয়া উচিত। এক গ্লাস পেঁপের রসের সঙ্গে মিশিয়ে পান করা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত