মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের গোপালগঞ্জ গ্রামে অগ্নিদগ্ধ হয়ে হাজু বিবি (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে হাজু বিবি রান্নাঘরে আগুন পোহাতে গিয়ে কাপুড়ে আগুন লেগে দগ্ধ হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাজু বিবি একই এলাকার মৃত ইনসান বেপারীর স্ত্রী।
রাজৈর থানার ওসি শাজাহান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
