শান্তিরক্ষা মিশন

কঙ্গো গেলেন বিমানবাহিনীর ১৭৫ সদস্য

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ০১:০৭ এএম

কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ বিমানবাহিনী তিনটি কন্টিনজেন্টের ৩২০ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করছে। প্রতিস্থাপন কর্মসূচির অংশ হিসেবে বিমানবাহিনীর ১৭৫ সদস্য জাতিসংঘের ভাড়া করা বিমানে গতকাল বুধবার কঙ্গোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। কন্টিনজেন্টের বাকি সদস্যরা পর্যায়ক্রমে কঙ্গো যাবেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর এই কন্টিনজেন্টগুলো ইউটিলিটি এভিয়েশন ইউনিট-১৭, এয়ার ফিল্ড সার্ভিসেস ইউনিট-১৭ ও এয়ার ট্রান্সপোর্ট ইউনিট-১০ নিয়ে গঠিত, যার নেতৃত্বে থাকবেন যথাক্রমে এয়ার কমোডর মো. রেজা এমদাদ খান, গ্রুপ ক্যাপ্টেন মো. আমিনুর রেজা ইবনে আবেদীন ও উইং কমান্ডার আবুল কাশেম মুহাম্মদ ফয়সল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত