গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট তা নেভানোর কাজ শুরু করে।
সন্ধ্যা পৌনে ৭টার দিকেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, টঙ্গীর বাদাম এলাকায় এনন টেক্স গ্রুপের এই স্পিনিং মিলটিতে বিকাল সাড়ে ৩টার দিকে আগুন লাগে। তবে তারা খবর পান ৩টা ৪৯ মিনিটে।
তিনি বলেন, খবর পেয়েই টঙ্গী, উত্তরা, সাভার ও কুর্মিটোলাসহ আশপাশের ১১টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ করে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন ফায়ার সার্ভিস কর্মীরা।
