কক্সবাজারের চকরিয়া থেকে ৪৯টি চোরাই মোবাইল সেটসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার সকালে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলো খুটাখালী গর্জনতলী এলাকার আবদুল আজিজ (৩০) ও একই এলাকার মনুর আলম (২১)। এ ঘটনায় আবদুল হালিম (৩৫) পলাতক রয়েছে।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল গর্জনতলী এলাকায় অভিযান চালায়।
