বেতাগীর কাজিরাবাদে এক নারীকে ধর্ষণের মামলায় সেলিম আহম্মেদ (৩৫) নামে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে গ্রেপ্তার সেলিমকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি কাজিরাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকও।
মামলার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নারীর ঘরে ঢzকে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন কাজিরাবাদ গ্রামের মৃত কাঞ্চন আলীর ছেলে সেলিম।
বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস হোসেন জানান, ভিকটিম ওই রাতেই সেলিমকে আসামি করে বেতাগী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে সেলিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
