নীলফামারীর উত্তরা ইপিজেডের একটি ফ্যাক্টরির চামড়ার ঝyট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভেনচুরা লেদার ওয়ার বিডি লিমিটেড নামের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
কারখানার কয়েকজন শ্রমিক জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে চামড়ার ঝুট গুদামে আগুনের সূত্রপাত ঘটে। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করলে আগুন অন্য কোনো কারখানায় ছড়াতে পারেনি। রাত সাড়ে ১১টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।
এ বিষয়ে ইপিজেড বা ওই কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে বলে নিশ্চিত করেন নীলফামারী দমকল বাহিনীর কর্মকর্তা এনামুল হক। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
