লালমনিরহাটে ‘অস্ত্র কারবারি’ গ্রেপ্তার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১১:২৫ পিএম

লালমনিরহাটের আদিতমারীতে বিদেশি পিস্তলসহ এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। গত শনিবার রাতে উপজেলার তালুক পলাশী গ্রাম থেকে শরিফুল ইসলাম (৩২) নামে ওই কারবারিকে গ্রেপ্তার করে র‌্যাব-১৩ এর সদস্যরা। শরিফুল একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

রংপুর র‌্যাব-১৩ এর মেজর উপ-অধিনায়ক (মিডিয়া অফিসার) গালিব মুহম্মদ নাতিকুর রহমান দেশ রূপান্তরকে জানান, অভিযুক্ত শরিফুল দীর্ঘদিন ধরেই অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও দুটি মোবাইল ফোনসহ শরিফুলকে আটক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত