জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে কোটার মেধা তালিকা আগামীকাল বুধবার প্রকাশ করা হবে। ফল ওই দিন বিকেল ৪টা থেকে ঝগঝ-এর মাধ্যমে nuatmfroll লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে এবং রাত ৯টায় ওয়েব সাইটwww.nu.ac.bd/admissions থেকে ফল পাওয়া যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.ac.bd A_ev www.nubd.info) থেকে জানা যাবে। তিনি আরও জানান, একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে বর্তমান অধ্যয়নরত কোনো শিক্ষার্থী ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।
