ট্র্যাজেডি দিবস পালিত

নিহতদের স্মরণে ৫ মিনিট স্তব্ধ নেত্রকোনা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১১:৩৭ পিএম

জেএমবির বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা আর গণজাগরণের মাধ্যমে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকা- নির্মূলের অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল রবিবার পালিত হয়েছে নেত্রকোনায় বোমা হামলা ট্র্যাজেডি দিবস।

নেত্রকোনা ট্র্যাজেডি দিবস উদ্যাপন কমিটির উদ্যোগে সকাল সাড়ে ৯টায় জেলা শহরের অজহর রোডের উদীচী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় নিহতদের স্মরণে উদীচী কার্যালয়ের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের পর বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ১০টা ৪০ থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত যে যেখানে ছিল, সেখানেই স্বতঃস্ফূর্তভাবে ৫ মিনিট নীরবে দাঁড়িয়ে ‘স্তব্ধ নেত্রকোনা’ কর্মসূচি পালন করে। এ সময় সড়কে চলাচলরত সব ধরনের যানবাহন ৫ মিনিটের জন্য থমকে দাঁড়ায়। বেলা ১১টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে প্রতিবাদী মিছিল বের হয়ে জেলা শহর প্রদক্ষিণ করে।

দুপুর ১২টায় শহীদদের কবর জিয়ারত, শ্মশানের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিকেলে স্থানীয় শহীদ মিনারে সন্ত্রাস, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সমাবেশ এবং প্রতিবাদী গণজাগরণী সংগীতানুষ্ঠান হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত