পাটগ্রামে আ.লীগের সম্মেলন

সভাপতি পূর্ণ চন্দ্র সম্পাদক বাবুল

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১১:৪১ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে। সম্মেলনে আবার সভাপতি পদে পূর্ণ চন্দ্র রায় ও সম্পাদক পদে উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার সকালে পাটগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পূর্ণ চন্দ্র রায়ের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন লালমনিরহাট-১ আসনের সাংসদ মোতাহার হোসেন। সম্মেলনে আরও বক্তব্য দেন লালমনিরহাট জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, সিনিয়র সহসভাপতি সিরাজুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অ্যাডভোকেট সফুরা বেগম রুমি প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত