আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০৩:১৩ এএম

আজ সোমবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। এ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ বিভিন্ন সংগঠন নানা ধরনের কর্মসূচি পালন করবে।

সকাল ৯টায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এ ছাড়া সকাল সাড়ে ১০টায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সততা সংঘের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটরিয়ামে। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয়  অধ্যাপক ড. আনিসুজ্জামান।

দিবসটি পালন উপলক্ষে সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক চেয়ারম্যান বলেছেন, দুদকের প্রতি সাধারণ মানুষের আস্থা বেড়েছে। তাই দুদকে অভিযোগের সংখ্যাও বেড়েছে। পাশাপাশি মামলার তদন্ত ও সাজার হারও বাড়ছে। দুদক কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে দেশে বিদেশে কর্মকর্তাদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত